×

খেলা

আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাটার, বড় ধাক্কা খেল চেন্নাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাটার, বড় ধাক্কা খেল চেন্নাই

ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে উড়তে থাকা চেন্নাই সুপার কিংসের (সিএসকে) শিবিরে বড় এক দুঃসংবাদ হয়ে এলো ১৮ বছর বয়সী ওপেনার আয়ুশ মাত্রের চোট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলের বাকি মৌসুম থেকে পুরোপুরি ছিটকে গেছেন মুম্বাইয়ের এই তরুণ প্রতিভা। মৌসুমের মাঝপথে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারকে হারানো চেন্নাইয়ের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মাত্রে। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, এই চোট কাটিয়ে মাঠে ফিরতে তার কমপক্ষে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। এর ফলে চলতি আসরে হলুদ জার্সিতে তাকে আর দেখা যাচ্ছে না এটি নিশ্চিত। এক বিবৃতিতে সিএসকে কর্তৃপক্ষ আয়ুশ মাত্রের দ্রুত আরোগ্য কামনা করে জানিয়েছে, তার অনুপস্থিতি দলের ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলবে।

চলতি মৌসুমে চেন্নাইয়ের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ হয়ে উঠেছিলেন এই তরুণ। মাত্র ৬ ম্যাচে ১৭৭.৮৮ স্ট্রাইক রেটে ২০১ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ অর্ধশতক। এখন পর্যন্ত আসরে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। গত বছর বিকল্প খেলোয়াড় হিসেবে আইপিএলে অভিষেক হলেও ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক দ্রুতই নিজেকে বিশ্বমঞ্চে প্রমাণ করেছেন।

মাত্রের এই অনাকাঙ্ক্ষিত বিদায়ে এখন ওপেনিং সঙ্গী নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে চেন্নাই ম্যানেজমেন্টকে। তাঁর বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন উর্বিল প্যাটেল। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং দ্রুত রান তোলার ক্ষমতার কারণে উর্বিলই হতে পারেন ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। এছাড়া দলে থাকা কার্তিক শর্মার নামও বিবেচনায় আছে, যদিও এবারের আসরে তাঁর ফর্ম খুব একটা স্থিতিশীল নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দন্দ্ব বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পুলিশে ওপর হামলা, হাতকড়া পরা আসামি ছিনতাই

পুলিশে ওপর হামলা, হাতকড়া পরা আসামি ছিনতাই

জমিজমা সংক্রান্ত বিরোধে চারজনকে গলা কেটে হত্যা: পুলিশ সুপার

নওগাঁ জমিজমা সংক্রান্ত বিরোধে চারজনকে গলা কেটে হত্যা: পুলিশ সুপার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App