×

ঢাকা

পুলিশে ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

Icon

মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

পুলিশে ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন, চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। আটক করে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার নেতৃত্বাধীন লাঠিয়াল বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে পুলিশ সদস্যদের আহত করে এবং হাতকড়া পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম মুন্সিরচর এলাকায় অভিযান চালানো হয়। তাকে আটক করে হ্যান্ডকাফ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে ২০-২৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, কবির খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

বাংলাদেশ ফুটবল লিগ মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App