×

রাজশাহী

নওগাঁ

জমিজমা সংক্রান্ত বিরোধে চারজনকে গলা কেটে হত্যা: পুলিশ সুপার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

জমিজমা সংক্রান্ত বিরোধে চারজনকে গলা কেটে হত্যা: পুলিশ সুপার

ছবি: সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনা জমিজমা সংক্রান্ত জেরে হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আজ মঙ্গলবার (২১ এপ্রিলি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন- নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।

পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ড কোনো ডাকাতি বা দস্যুতা বলে মনে হচ্ছে না। ঘটনাটি পরিবার বা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হতে পারে। যে গৃহবধূ মারা গেছে তার কানে এখনো গহনা (দুল) রয়েছে। ঘটনা তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

এর আগে সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- উপজেলার বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের বোন শিরিনার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আগেও তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন জানান, তার মেয়ের ননদ শিরিনা ও তার ছেলে সবুজ রানা এ হত্যাকাণ্ডে জড়িত। এর আগেও তারা তার মেয়ে ও জামাইকে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানকে এলএনজি সরবরাহ করবে আজারবাইজান

পাকিস্তানকে এলএনজি সরবরাহ করবে আজারবাইজান

বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী

বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইউরোপিয়ান ফুটবলার

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইউরোপিয়ান ফুটবলার

‘ব্লক রেইড’ অভিযান জোরদার

‘ব্লক রেইড’ অভিযান জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App