×

খেলা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন শারমিন আক্তার। ছবি- সংগৃহীত

চরম ব্যাটিং বিপর্যয়, বড় জুটিতে প্রত্যাবর্তনের গল্প এবং শেষদিকের শ্বাসরুদ্ধকর নাটকীয়তা সব মিলিয়ে এক রোমাঞ্চকর জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ওপেনার শারমিন আক্তারের অনবদ্য ৮৬ রানের ইনিংসের ওপর ভর করেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই টপ অর্ডার ব্যাটার হানসিমা করুনারত্নে (৫৪) ও ইমেশা দুলানির (৫২) জোড়া ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে রিতুমনি একাই ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট নেন। এছাড়া চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

২০৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৩৪ রানের মধ্যে দুই ওপেনার শারমিন সুলতানা ও জুয়াইরিয়া ফেরদৌসের পাশাপাশি অধিনায়ক জ্যোতিকেও হারিয়ে বিপদে পড়ে টাইগ্রেসরা। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই দুজনে গড়েন ৮৭ রানের দুর্দান্ত এক জুটি। তবে ব্যক্তিগত ৪১ রানে সোবহানা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে জুটিটি ভেঙে যায়।

এরপর স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগোতে থাকেন শারমিন আক্তার। স্বর্ণা খেলেন ৩৫ রানের কার্যকরী এক ইনিংস। তবে জয় থেকে মাত্র কয়েক পা দূরে থাকতে শুরু হয় নাটকীয়তা। ১২৭ বলে ৮৬ রান করা শারমিন আক্তার আউট হওয়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার। মাত্র ২ রান তুলতেই স্বর্ণা, রাবেয়া ও রিতুমনি সাজঘরে ফিরলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে শ্রীলঙ্কা।

তবে শেষ দিকে স্নায়ুচাপ সামলে সুলতানা খাতুনকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন নাহিদা আক্তার। ৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রেসরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

সিরাজদিখান কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App