×

জাতীয়

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোট জব্দ, গ্রেপ্তার ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোট জব্দ, গ্রেপ্তার ১১

ছবি : সংগৃহীত

সমুদ্রপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ মাইল দূরে অবস্থানরত বোটটিতে অভিযান চালিয়ে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের বোটটি জব্দ করা হয়।

তল্লাশিতে বোট থেকে ৮৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ১১ জনকে আটক করা হয়। জব্দ বোট ও সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানানো হয়েছে।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নেও তারা দায়িত্ব পালন করছে।

ঘটনার পর জব্দ বোট, উদ্ধারকৃত মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App