×

ঢাকা

সিরাজদিখান

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

Icon

দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

ছবি: নিখোঁজ সঞ্জিব মন্ডল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মধুটুকি গ্রামের বাসিন্দা সঞ্জিব মন্ডল (৩৭) ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে।

পরিবার ও থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, সঞ্জিব মন্ডল ঢাকার স্বামীবাগ এলাকায় ইস্কন মন্দিরসংলগ্ন একটি কম্পিউটার দোকানে কাজ করতেন। গত ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থল থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের আগের দিন ৯ এপ্রিল সকাল ৬টা ২২ মিনিটে বড় ভাই রাম মন্ডলের সঙ্গে সর্বশেষ কথা বলেন সঞ্জিব। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

সঞ্জিব মন্ডলের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে শার্ট ও প্যান্ট ছিল বলে জানিয়েছে পরিবার।

অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ১৯ এপ্রিল ঢাকার গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯১৮) করা হয়েছে। পাশাপাশি সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবেও অভিযোগ দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে সঞ্জিব মন্ডলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নিখোঁজের বড় ভাই রাম মন্ডল ও বড় বৌদি চম্মা রানী মন্ডল বলেন, “গত ১১ দিন ধরে আমার ছোট ভাই সঞ্জিব মন্ডল নিখোঁজ রয়েছে। এ নিয়ে আমরা চরম উদ্বেগের মধ্যে আছি। থানা পুলিশকে জানালেও এখন পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক

তাজুল ইসলাম দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক

হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান

হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান

বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

আইজিপি বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App