×

সরকার

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থ আগে : নৌপরিবহনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থ আগে : নৌপরিবহনমন্ত্রী

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানির কাছে দেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকেই সর্বাগ্রে গুরুত্ব দেবে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, বিদেশি কোম্পানি যদি বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তাহলে সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে এবং তখন শ্রমিকরাও দেশের স্বার্থে সহযোগিতা করবে। একইসঙ্গে শ্রমিকদের চলমান আন্দোলন ও তাদের দাবির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে জানান মন্ত্রী। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী।

আরো পড়ুন : বিদ্যুৎ খাতে বকেয়া বিল ৫২ হাজার কোটি ছাড়িয়েছে: বিদ্যুৎমন্ত্রী

বন্দরে বিনিয়োগ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, যারা এই বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী তাদের কিছু প্রত্যাশা রয়েছে। অন্যান্য দেশ যেমন শ্রীলঙ্কা ও ভিয়েতনাম বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশকেও প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে হবে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘ল্যান্ডলর্ড মডেল’ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এসব প্রতিষ্ঠান বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়, যার ফলে কনটেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরো দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে। সফরকালে বন্দর ঘুরে দেখে কিছু সমস্যাও চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্দর ইতিবাচকভাবে এগিয়েছে তবে উন্নয়নের আরো সুযোগ রয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সম্ভাবনাগুলো কাজে লাগানো হবে।

তিনি জানান, কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি বিষয়গুলো ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এমন খাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার মধ্যে চট্টগ্রাম বন্দর অন্যতম।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শন করেন নৌপরিবহনমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App