×

খেলা

বিশ্বকাপের ঠিক আগে ঘানার ডাগআউটে রোনালদোদের সাবেক কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

বিশ্বকাপের ঠিক আগে ঘানার ডাগআউটে রোনালদোদের সাবেক কোচ

ঘানার নতুন কোচ কার্লোস কুইরোজ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই মাসেরও কম সময়। এই শেষ মুহূর্তে নিজেদের প্রধান কোচের নাম ঘোষণা করল ঘানা। ‘ব্ল্যাক স্টারস’ খ্যাত দলটির দায়িত্ব তুলে দেয়া হয়েছে ফুটবল বিশ্বের অত্যন্ত অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজের হাতে। সোমবার (১৩ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

৭৩ বছর বয়সী কুইরোজের নিয়োগের মধ্য দিয়ে ঘানা তাদের ডাগআউটে একজন বিশ্বকাপ বিশেষজ্ঞকে পেল। ২০১০ সালে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তার। এরপর ইরানের হয়ে টানা তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। ঘানার দায়িত্ব নেয়ার মাধ্যমে কুইরোজ টানা পাঁচটি বিশ্বকাপে ডাগআউটে থাকার এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন। মোজাম্বিকে জন্ম নেয়া এই সাবেক গোলরক্ষক তার দীর্ঘ ক্যারিয়ারে মিশর, জাপান, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে সামলেছেন।

ঘানার এই কোচ পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মার্চে। প্রীতি ম্যাচে অস্ট্রিয়া ও জার্মানির কাছে টানা হারের পর দায়িত্ব ছেড়ে দেন সাবেক কোচ ওট্টো আদ্দো। বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে দল কোচশূন্য হয়ে পড়ায় বেশ বিপাকেই ছিল জিএফএ। সেই সংকট কাটাতেই কুইরোজকে বেছে নিয়েছে তারা। বিবৃতিতে জিএফএ জানায়, “এক্সিকিউটিভ কাউন্সিল ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কার্লোস কুইরোজকে ব্ল্যাক স্টারসদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।”

কুইরোজের সবশেষ অভিজ্ঞতা অবশ্য খুব একটা সুখকর ছিল না। ওমান জাতীয় দলের দায়িত্বে থাকলেও দেশটিকে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করাতে ব্যর্থ হন তিনি, যার ফলে সেই দায়িত্ব ছেড়ে দিতে হয় তাকে। তবে অভিজ্ঞতার বিচারে কুইরোজের ওপর পূর্ণ আস্থা রাখছে ঘানা ফুটবল কর্তৃপক্ষ।

এবারের বিশ্বকাপে অত্যন্ত কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ঘানা। গ্রুপ ‘এল’-এ তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দামান সাগরে নৌকাডুবিতে আড়াই শতাধিক নিখোঁজ, ইউএনএইচসিআরের বিবৃতি

আন্দামান সাগরে নৌকাডুবিতে আড়াই শতাধিক নিখোঁজ, ইউএনএইচসিআরের বিবৃতি

৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল ৫০ হাজারে বিক্রি

একজন গ্রেপ্তার ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল ৫০ হাজারে বিক্রি

যুবদল নেতা মঈনসহ ৩ জন রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি যুবদল নেতা মঈনসহ ৩ জন রিমান্ডে

আবারো তিন দিনের রিমান্ডে আফজাল নাছের

আবারো তিন দিনের রিমান্ডে আফজাল নাছের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App