×

খেলা

ঘানায় টিম বাসে গুলি, ফুটবলার নিহত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

ঘানায় টিম বাসে গুলি, ফুটবলার নিহত

টিম বাসে ডাকাতদের সশস্ত্র হামলায় খুন হয়েছেন ঘানার তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিম্পং। ছবি- সংগৃহীত

ঘানার প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে ফেরার পথে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফুটবল দল বেরেকুম চেলসির টিম বাস। গত রোববার (১২ এপ্রিল) দক্ষিণ ঘানার সামরেবোয়ি শহরে অনুষ্ঠিত ম্যাচ শেষে ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন দলটির ২০ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড় ডমিনিক ফ্রিম্পং।

সোমবার (১৩ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে বাসে করে ফিরছিলেন খেলোয়াড় ও স্টাফরা। পথে মুখোশধারী একদল ডাকাত রাস্তা আটকে বাসটি থামাতে বাধ্য করে। চালক পরিস্থিতি বুঝে বাসটি ঘোরানোর চেষ্টা করলে হামলাকারীরা সরাসরি বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময় প্রাণ বাঁচাতে বাসে থাকা খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন। তবে দুর্ভাগ্যবশত ফ্রিম্পং নিজেকে রক্ষা করতে পারেননি; গুলিতে বিদ্ধ হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি।

তরুণ এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বার্তায় সংস্থাটি জানায়,‘ডমিনিকের এই অকাল মৃত্যু শুধু বেরেকুম চেলসির জন্য নয়, পুরো ঘানার ফুটবলের জন্যই এক অপূরণীয় ক্ষতি। সে ছিল এক অত্যন্ত সম্ভাবনাময় তরুণ, যার নিষ্ঠা ও খেলাধুলার প্রতি ভালোবাসা আমাদের লিগের জন্য অনুপ্রেরণা ছিল।’

ঘানার ঘরোয়া ফুটবলে দলগুলোর যাতায়াতের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন দেখা দিয়েছে। এর আগেও ২০২৩ সালে একই এলাকায় সামারটেক্সের মাঠে ম্যাচ শেষে লেগন সিটিসের বাসে হামলার ঘটনা ঘটেছিল। যদিও সে যাত্রায় কেউ হতাহত হয়নি, তবে এবার প্রাণ দিতে হলো এক তরুণ অ্যাথলেটকে। এই ঘটনার পর দেশটির ফুটবল সংস্থা ঘরোয়া প্রতিযোগিতার দলগুলোর যাতায়াতের নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App