×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই

আলোচনার টেবিল ছাড়তে নারাজ ইরান ও যুক্তরাষ্ট্র। ছবি- সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত গত সপ্তাহের দীর্ঘ বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলেও, আলোচনার টেবিল ছাড়তে নারাজ ওয়াশিংটন ও তেহরান। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুই পক্ষই আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। বর্তমানে বৈঠকের খুঁটিনাটি ও এজেন্ডা নিয়ে কাজ চলছে।

আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্ত হলেও বৈঠকের স্থান নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে সূত্রগুলো বলছে, ভেন্যু হিসেবে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। পাশাপাশি নিরপেক্ষ স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। মূলত নিরাপত্তা ও কৌশলগত দিক বিবেচনা করেই এই দুই শহরের যেকোনো একটিকে বেছে নেয়া হতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিশেষ করে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান এবং ভুল বোঝাবুঝি নিরসনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। এই কূটনৈতিক তৎপরতাই মূলত স্থগিত হয়ে পড়া আলোচনাকে আবারও আলোর মুখ দেখিয়েছে।

সূত্র ঃ মিডল ইস্ট আই 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

মার্কিন রাষ্ট্রদূত ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App