×

জাতীয়

রাজধানীজুড়ে বৈশাখের যত বর্ণিল আয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

রাজধানীজুড়ে বৈশাখের যত বর্ণিল আয়োজন

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে ঢাকা। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজন, যা শহরের পরিবেশকে রাঙিয়ে তুলেছে গ্রামবাংলার ঐতিহ্যে।

নতুন বছরকে স্বাগত জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সহযোগিতায় শুরু হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা। এখানে মাটির তৈরি সামগ্রী, নকশিকাঁথা ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

রাজধানীর বনানী এলাকার যাত্রাবিরতিতে দুই দিনব্যাপী বৈশাখী আয়োজনে থাকছে বাউলগান, পুতুলনাচ, বায়োস্কোপসহ নানা লোকজ পরিবেশনা। একই এলাকায় কামাল আতাতুর্ক পার্কে ‘লাল বৈশাখী’ আয়োজন করেছে রিশকা কানেক্টস, যেখানে নাগরদোলা, ফটোবুথ ও কনসার্টসহ বিনোদনের নানা আয়োজন রয়েছে।

অন্যদিকে গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি প্রাঙ্গণে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’ আয়োজন করছে আর্কা কালেকটিভ। এখানে মেলা, খাবার ও লাইভ মিউজিকের সমন্বয়ে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এছাড়া আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই বৈশাখী মেলা, যেখানে ৩০০টিরও বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার রয়েছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

ভাটারা এলাকার শেফস টেবিল কোর্টসাইডয়ে ‘উৎসবে বৈশাখ’ শিরোনামের আয়োজনে আলপনা, বাউলগান, পাপেট শো ও কনসার্টের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় ছোট-বড় নানা আয়োজনেও জমে উঠেছে বৈশাখ উৎসব। স্থানীয় উদ্যোক্তা ও শিল্পীদের অংশগ্রহণে এসব আয়োজন নগরজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে দিচ্ছে।

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

মার্কিন রাষ্ট্রদূত ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App