×

খেলা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

বিশ্বকাপ ট্রফি হাতে ক্রিশ্চিয়ান রোমেরো। ছবি- সংগৃহীত

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে আলবিসেলেস্তে শিবিরে। রোববার (১২ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হন এই তারকা ডিফেন্ডার। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, এই ইনজুরি তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে।

টটেনহ্যাম বনাম সান্ডারল্যান্ড ম্যাচের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে ব্রায়ান রোবি অনিচ্ছাকৃতভাবে রোমেরোকে ধাক্কা দেন। ভারসাম্য হারিয়ে রোমেরো নিজ দলের গোলকিপার অ্যান্টোনিন কিনস্কির সঙ্গে সজোরে ধাক্কা খান। ঘটনার পর মাঠেই তাকে দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে শেষ পর্যন্ত কান্নাজড়িত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ধারণা করা হচ্ছে রোমেরোর হাঁটুতে গুরুতর চোট লেগেছে। আর্জেন্টিনার সংবাদ বিশেষজ্ঞ সাংবাদিক গাস্তন ইদুল জানিয়েছেন, রোমেরোর হাঁটুতে অস্থিরতা লক্ষ্য করা গেছে। তার আশঙ্কা, এটি লিগামেন্ট বা মেনিসকাস ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর কিছু হতে পারে। বর্তমানে উন্নত পরীক্ষার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আসন্ন স্ক্যান রিপোর্টের ওপরই নির্ভর করছে তার বিশ্বকাপে যাওয়ার ভাগ্য।

টটেনহ্যাম কোচ রবার্তো ডি জার্বি ক্লাবের ওয়েবসাইটে এক বার্তায় বলেন,‘রোমেরো আমাদের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়। এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে আমরা আশা করছি চোট যেন খুব বেশি গুরুতর না হয়। আগামী কয়েক দিনের মধ্যেই সঠিক পরিস্থিতি বোঝা যাবে।’

২০২৬ বিশ্বকাপের ড্র অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। যেখানে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

নৌ মন্ত্রণালয়ের নতুন সচিব জাকারিয়া

নৌ মন্ত্রণালয়ের নতুন সচিব জাকারিয়া

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App