×

অপরাধ

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বিপুল পরিমাণ স্মার্টফোন ও বাটন ফোনসহ মো. জহুরুল ইসলাম (৩৮) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পল্টন মডেল থানার বরাত দিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, ‘গতকাল (রোববার) রাত ১২টায় রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

র‌্যাবের ডিজি ‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App