×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে (এডিএফ) বইছে পরিবর্তনের হাওয়া। বর্তমানে ‘চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ’ হিসেবে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েলকে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী জুলাই মাস থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ‘১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।’ দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই অর্জনকে এডিএফ-এ কর্মরত ও ভবিষ্যতে যোগদানে ইচ্ছুক নারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন।

৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ কমান্ড পদে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। রিচার্ড মার্লেস জানান, সুসানই হতে যাচ্ছেন অস্ট্রেলীয় সেনাবাহিনীর যেকোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী কর্মকর্তা।

সুসান কয়েলের এই নিয়োগ এমন এক সময়ে হলো, যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে নারী কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের জোর চেষ্টা চলছে। বর্তমানে এডিএফ-এ নারীদের অংশগ্রহণের হার ২১ শতাংশ, যা ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।

তবে দীর্ঘদিন ধরেই বাহিনীটি যৌন হয়রানি ও বৈষম্যের মতো গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছে। এমনকি গত অক্টোবর মাসে সংস্থাটির বিরুদ্ধে হাজার হাজার নারী কর্মকর্তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সুসানের নেতৃত্ব এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।

সেনাবাহিনীর পাশাপাশি সোমবার নৌবাহিনী ও সামগ্রিক প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। নৌবাহিনীর বর্তমান প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক হ্যামন্ডকে নতুন এডিএফ প্রধান (প্রতিরক্ষা বাহিনী প্রধান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অ্যাডমিরাল ডেভিড জনস্টনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে, নৌবাহিনীর প্রধান হিসেবে মার্ক হ্যামন্ডের জায়গায় আসছেন বর্তমান উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

র‌্যাবের ডিজি ‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App