×

ঢাকা

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম

বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ২৬

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ২৫ জন যাত্রী।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গিবাহী একটি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App