×

খেলা

রানবন্যার ম্যাচে মুম্বাইকে হারাল বেঙ্গালুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

রানবন্যার ম্যাচে মুম্বাইকে হারাল বেঙ্গালুরু

৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন ফিল সল্ট। ছবি- ইএসপিএন ক্রিকইনফো

চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে এসে দাপুটে এক জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে ফিল সল্ট ও বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিং সেই সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করে। সল্ট মাত্র ৩৬ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। অন্যপ্রান্তে সাবধানী ব্যাটিংয়ে আইপিএল ক্যারিয়ারের ৬৫তম ফিফটি তুলে নেন কোহলি (৩৮ বলে ৫০ রান)। ওপেনিং জুটিতে এই দুজনের ১২০ রান আরসিবিকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

মাঝপথে অধিনায়ক রজত পাটিদারের ২০ বলে ৫৩ রানের ক্যামিও এবং শেষ দিকে টিম ডেভিডের অপরাজিত ৩৪ রানের সুবাদে ৪ উইকেটে ২৪০ রানের পাহাড় গড়ে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওপেনার রোহিত শর্মা। রায়ান রিকেলটন (৩৭) ইতিবাচক শুরু করলেও সুয়াশ শর্মার জোড়া আঘাতে ইনিংসের নিয়ন্ত্রণ হারায় মুম্বাই। মাঝের ওভারগুলোতে বল হাতে জাদু দেখান ক্রুনাল পান্ডিয়া। বিপজ্জনক হয়ে ওঠা সূর্যকুমার যাদবকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ৩১ বলে ৭১ রানের এক অবিশ্বাস্য লড়াই চালিয়েছিলেন, তবে সেটি কেবল ব্যবধানই কমিয়েছে। ৫ উইকেটে ২২২ রানেই থামে মুম্বাইয়ের ইনিংস। ১৮ রানের এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আরসিবি। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র এক জয়ে তালিকার আট নম্বরে ধুঁকছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App