×

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো। ছবি- সংগৃহীত

চলতি মাসেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১২ এপ্রিল) ঘোষিত এই দলে সবথেকে বড় চমক ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এর আগে জাতীয় দলের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন তিনি।

তবে জয়িতার অভিষেকের চেয়েও বেশি আলোচনা হচ্ছে শারমিন সুলতানাকে নিয়ে। দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি এই মিডল-অর্ডার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই অভিজ্ঞতার বিচারে তাকে দলে ফেরানো হয়েছে।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা নারী দল। সেদিনই তারা সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে দুই দিনের নিবিড় অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে লড়াই শেষে দুই দল পাড়ি জমাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে মাঠে গড়াবে। ফ্লাডলাইটের নিচে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগামী বছর নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App