×

খেলা

জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি

ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল ইন্টার মিয়ামি। রোববার ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে অরল্যান্ডো সিটিকে হারায় তারা। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন লিওনেল মেসি যার দুর্দান্ত নৈপুণ্যে স্মরণীয় জয় পায় মায়ামি।

গেল সপ্তাহে মৌসুমের প্রথম ম্যাচে হেরেছিল মিয়ামি। তাই এই ম্যাচে চাপ ছিল। অরল্যান্ডোর মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা।

আরো পড়ুন: লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আরো পড়ুন: বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে আহত

১৮ মিনিটে গোল করেন মার্কো পাসালিচ। মাঝমাঠে বল হারায় মিয়ামি। সেই সুযোগ নেয় অরল্যান্ডো। ইভান আনগুলোর ক্রস থেকে নিচু শটে বল জালে জড়ান পাসালিচ।

ছয় মিনিট পর ব্যবধান বাড়ান মার্তিন ওদেখা। ডান দিক দিয়ে দৌড়ে উঠে বল বাড়ান গ্রিফিন ডরসি। ওদেখা সহজ ফিনিশে করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় অরল্যান্ডো।

এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। রদ্রিগো দে পল দূর থেকে জোরালো শট নেন। ২৮ মিনিটে তার শট ঠেকান অরল্যান্ডোর গোলরক্ষক। কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে মেসির শটও দারুণভাবে বাঁচান গোলরক্ষক ক্রেপো।

বিরতির পর বদলে যায় ম্যাচের ছবি। ৪৯ মিনিটে বদলি নেমে গোল করেন মাতেও সিলভেতি। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে তিনি ব্যবধান কমান। ৫৭ মিনিটে সমতা ফেরান মেসি। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ে দারুণ শট নেন। বল জালে জড়ায়। স্কোর হয় ২-২।

৮৫ মিনিটে এগিয়ে যায় মিয়ামি। মেসি সুন্দর পাস বাড়ান তেলাসকো সেগোভিয়াকে। তার কোণাকুণি শটে ম্যাচে তো বটেই, ১৭৫ মিনিট খেলার পর চলতি মৌসুমের এমএলএসে প্রথমবারের মতো এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিয়ামি। 

৯০ মিনিটে অরল্যান্ডোর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মেসি। দূর থেকে নেওয়া নিচু ফ্রি-কিক গোলরক্ষকের নিচ দিয়ে জালে ঢুকে যায়। এতে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App