×

সারাদেশ

বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে আহত

ছবি : সংগৃহীত

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে পিতার ছুরিকাঘাতে মো. মারুফ হোসেন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের নিচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার পিতা মো. রনি ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করেন। এতে মারুফ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App