×

খেলা

বড় জয়ে প্রস্তুতি সম্পন্ন করলো বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

বড় জয়ে প্রস্তুতি সম্পন্ন করলো বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে নেপালে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং দুটিতেই জয় পেয়েছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার (১৬ জানুয়ারি) থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলারা আক্তার। আউট হওয়ার আগে করেন ৬ রান। এদিকে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।

এরপর দলকে ৫১ রানের জুটি উপহার দেন শারমিন আক্তার ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ রানে শারমিন ও ২২ বলে ২৮ রানে জ্যোতি আউট হন। আর শেষদিকে মাত্র ১৪ বলে স্বর্ণা আক্তার ও ১৫ বলে ২৪ রানে শবানা মোস্তারি অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেন বাংলাদেশ।

১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে দশের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। আর ১৮ বলে ২৫ রান করেন ছানিডা সুথিরুয়াগ। থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৭ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। একটি করে উইকেট নেন তিনজন বোলার। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App