×

খেলা

নবম স্থানে উঠলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম

নবম স্থানে উঠলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠলো বাংলাদেশ। গত শনিবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ রানে জিতে এক ধাপ এগিয়ে এ স্থানে উঠলো টাইগাররা। বাজে পারফরমেন্সের কারণে গত মে মাসে ১৮ বছর পর ওয়ানডে র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে উঠে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১। মঙ্গলবার (৮ জুলাই) শ্রীলংকার কাছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে ১ রেটিং কমবে বাংলাদেশের।

তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হবে টাইগারদের। তারপরও রেটিংয়ে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকার সুবাদে নবম স্থানেই থাকবে বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ২ রেটিং পাবে বাংলাদেশ। তখন ৮০ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে লাল-সবুজ জার্সিধারীরা।

বর্তমানে ১০২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলে ১০৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানেই থাকবে লংকানরা। হেরে গেলে ২ রেটিং হারাবে তারা। কিন্তু তাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App