×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে টাইগাররা

ছবি: সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। আর গত কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। 

এদিকে ৮ দলের এই টুর্নামেন্টে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে টাইগাররা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে শান্ত বাহিনী। সেখানে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দেশ ছাড়ার আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সব সদস্য অংশ নেন। 

সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য জানিয়ে শান্তর দাবি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। 

শান্তর ভাষ্যমতে, 'আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।'

তিনি যোগ করেন,‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে শান্ত বাহিনী। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App