×

খেলা

৪১২ রানের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জিতল ঢাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

৪১২ রানের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জিতল ঢাকা

ছবি: সংগৃহীত

দুই তরুণ ব্যাটার জিসান আলম ও আরিফুল ইসলামের বাউন্ডারি-বৃষ্টিতে পর্দা উঠলো টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান ন্যাশনাল ক্রিকেট লিগের। জিসানের ৫২ বলে সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে আরিফুলের ৪৬ বলে ৯৪ রানের ইনিংসে জয় দিয়ে আসর শুরু করলো ঢাকা।

বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত হোম।

জয়ের জন্য শেষ ওভারে ১২ রান দরকার ছিল ঢাকার। আর শেষ বলে সমীকরণ ছিল ৫ রান। ফলে জিততে হলে ছক্কা হাঁকাতেই হতো স্ট্রাইকে থাকা শুভাগতকে। বোলার তোফায়েল আহমেদকে লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়েই দলের জয় নিশ্চিত করেন শুভাগত।

ঢাকার হয়ে আরিফুল ৪৬ বলে ৯৪ রান, ওপেনার আশিকুর রহমান ১৪ বলে ১৭ রান এবং ১৮ বলে ২৭ রান নেন আরাফাত সানি। অপরাজিত থাকা উইকেটকিপার ব্যাটার মাহিদুল হাসান অঙ্কন ২৩ বলে ৩০ ও শুভাগত ১৮ বলে ৩১ রান করেন।

এর আগে, জিসানের ঝোড়ো সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে সিলেট। জিসান ছাড়া অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১৭ বলে ৩০ এবং ১৭ বলে ২৯ রান করেন তৌফিক খান তুষার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App