×

খেলা

বিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

বিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া এই টুর্নামেন্টের আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই জড়িত আছেন বলে আগেই শোনা যাচ্ছিল। এবার জানা গেল, বিপিএলের থিম সংয়েও কয়েকটি লাইন লিখেছেন তিনি।  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমনটাই জানিয়েছেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম...(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’

আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেয়ার জন্য আমাদেরকে।’

বড় আয়োজনে প্লেয়ার্স ড্রাফট, মাস্কট উন্মোচনের পর এবার থিম সং প্রকাশের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, ‘বিসিবি সেটাকে (পূর্ব ঘোষণা) সিরিয়াসলি নিয়ে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। এবারের বিপিএলকে আমরা নতুনভাবে সাজাতে চাই।’

এদিন অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নানা প্রতীকি ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়। পরে ‘আবার এলো বিপিএল’ শিরোনামে থিম সং প্রকাশ করা হয়। এবারের থিম সংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল কণ্ঠ দিয়েছেন। এছাড়া গানে নৃত্য ‍ও মডেলিং করেছেন রিদি শেখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App