×

খেলা

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান ফুটবলাররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান ফুটবলাররা

ছবি: সংগৃহীত

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে আজ (২৯ অক্টোবর) ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করা হবে। গত  ১ আগস্ট ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় একজনের হাতে মর্যাদার এই পুরস্কার উঠবে।

সোমবার (২৮ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ সময় রাত ১টায় এবারের ব্যালন ডি’অর প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এবার ভিনিসিউস, রদ্রি ও বেলিংহ্যামকে ফেবারিট মনে করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও সুপারকোপা এস্পানা জেতার মৌসুমে ২৪ গোল ও ১১ অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান এই তারকা। ব্রাজিল জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেন ভিনি।

অন্যদিকে ভিনির সতীর্থ বেলিংহ্যাম ৪২ ম্যাচে ২৩ গোল ও ১৩ অ্যাসিস্ট করেন। এ ছাড়া ইউরোজয়ী রদ্রি স্পেন ও ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা ছিলেন।

মার্কার প্রতিবেদন অনুযায়ী, ডি’অরজয়ী সরাসরি কোনো অর্থ পান না, শুধু অ্যাওয়ার্ডটিই তার হাতে তুলে দেয় ফ্রান্স ফুটবল সাময়িকী। তবে ওই ফুটবলার অন্যভাবে লাভবান হতে পারেন।

স্পোর্ট বাইবেলের মতে, কোনো ফুটবলার যখন ব্যালন ডি’অর জেতেন, ক্লাবে তখন তার বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া বিজ্ঞাপনের ক্ষেত্রেও তার চাহিদা স্বভাবতই বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App