×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ডেভিড ওয়ার্নার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ডেভিড ওয়ার্নার

ছবি: সংগৃহীত

টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নিজেই তা ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, জুন-জুলাইয়ে বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে নেবেন তিনি।

শুক্রবারই আন্তর্জাতিক ক্রিকেটে নজির গড়েছেন ওয়ার্নার। সে দিনই নিজের অবসরের কথা জানালেন। একই বছরে তিন ফরম্যাটের ক্রিকেট থেকে সরে যাচ্ছেন তিনি। বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। গত বছর বিশ্বকাপ ফাইনাল ছিল তার শেষ ওয়ানডে ম্যাচ। এবার বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে যাবেন।

আরো পড়ুন: ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ম করছে পিসিবি

ওয়ার্নারের ৭০ রান এবং অ্যাডাম জাম্পার ৩ উইকেটের সৌজন্যে এ দিন প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডি‌জকে ১১ রানে হারায় অস্ট্রেলিয়া। অসিদের তোলা ২১৩/৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২০২/৮ স্কোরে। মিচেল মার্শের কোভিড হওয়ায় এই ম্যাচে টসসহ বাকি কাজ সামলান ওয়ার্নার।

ম্যাচের পর তিনি বলেন, “জিততে পেরে খুব ভাল লাগছে। ব্যাট করার পক্ষে আদর্শ উইকেট ছিল। সেটাই কাজে লাগিয়েছি। তরতাজা লাগছে। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই এবং সেখানে ক্রিকেট খেলা শেষ করতে চাই। আগামী ৬ মাস বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App