×

খেলা

নাসুমকে মেরেছেন হাথুরুসিংহ, যা বললেন পাইলট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

নাসুমকে মেরেছেন হাথুরুসিংহ, যা বললেন পাইলট

ছবি: সংগৃহীত

বড় রকমের প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করলেও নয় ম্যাচে বাংলাদেশ মাত্র দুই জয় দিয়ে শেষ করেছিল বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্ব থেকে অন্তত সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য ছিল টাইগারদের। বিশ্বকাপের এমন ভরাডুবিতে বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর আলোচনায় আরেকটি ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে ক্রিকেটার নাসুম আহমেদকে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ উঠেছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। সোমবার (৪ ডিসেম্বর) নাসুমকে ডেকেছিল তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারো বিসিএল খেলতে ছুটে গেছেন।

এদিকে বিষয়টি নিয়ে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট সোমবার (৬ ডিসম্বের) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভে বলেন, 'আমি শুনেছি, বিশ্বকাপের সময় নাকি নাসুমের গায়ে হাত তোলা হয়েছে। যদি কোচ নাসুমের গায়ে হাত দিয়েই থাকেন, তাহলে এটা অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে। কারণ কারো গায়ে কেউ হাত দেয়ার অধিকার রাখে না, সেটা যেই হোক না কেন। আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি, কখনো শুনিওনি এমন ঘটনার কথা। যদি হেড কোচ হাথুরুসিংহে এমনটা করে থাকেন, তাহলে এটা জাতীয় দলের ওপর বড় একটা প্রভাব পরবে।'

এছাড়াও বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা নিয়েও মন্তব্য করেছেন পাইলট। তিনি বলেন,  নিজেদের মানুষ দিয়ে এই কমিটি গঠন করায় খেলোয়াড়রা মন খুলে সবকিছু বলতে পারবে না। পাইলট আরো বলেন, 'যখন নিজেদের মানুষদের মধ্যেই আপনি তদন্ত কমিটি গঠন করবেন, তখন কেউই কিন্তু মন খুলে কথা বলবে না। বিশ্বকাপ ব্যর্থতার আসল রূপটা বের হয়ে আসবে না। কারণ সবাই আসল ঘটনাটা বলতে কিছুটা দ্বিধায় পরবে। তাই আমি মনে করি, দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App