×

খেলা

টিকটক আইডি খুলে চমকে দিলেন হাবিবুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৯:৫৩ পিএম

টিকটক আইডি খুলে চমকে দিলেন হাবিবুল

হাবিবুল বাশার সুমন

‘টিকটক’ নামের ভিডিও শেয়ারিং অ্যাপটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। সমালোচনা থাকলেও টিকটকে ভাইরাল হতে পারলেই অনেকেই খুশি। জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারও হেটেছেন সেই পথেই।

সম্প্রতি সাব্বির রহমানের টিকটক আইডি ভেরিফাইড হবার পর চরম সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছিল নেট দুনিয়ায়।

সেই রেশ না কাটতেই এবার টিকটক আইডি খুল তাক লাগালেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।

গতকাল শুক্রবার হাবিবুল এক ভিডিও বার্তায় নিজের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টের খবর জানান। যদিও এখনো তার টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি। ভিডিও দেওয়া হয়েছে মাত্র দুটি।

প্রথম ভিডিওতে হাবিবুল বলেছেন, হাই, আমি হাবিবুল বাশার। এটা আমার অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট। এখানে এখন থেকে আপনারা বিভিন্ন কনটেন্ট দেখতে পাবেন। আপনাদের সামনে বিভিন্ন কিছু নিয়ে আমি হাজির হব। আশা করি আপনারা সবাই ফলো করবেন।

আজ শনিবার (১ অক্টোবর) দুপুরে আরেকটি ভিডিওতে টিকটকের গুণগান শোনা গেছে হাবিবুলের মুখে। তিনি বলেছেন, এই ইন্টারনেটের যুগে আমরা আমাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখতে পারি না। আমি যেটা করতে চাই, ইন্টারনেট ব্যবহারের সময় যাতে নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করতে পারি। আমার খুব ভালো লাগছে, টিকটক আমাদের সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে ফ্যামিলি পেয়ারিং ফিচার এনেছে। যাতে আমাদের সন্তানরা নিরাপদে ব্যবহার করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সৌদিতে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নাহিদ ইসলাম

সৌদিতে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নাহিদ ইসলাম

অনিশ্চিত মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা

অনিশ্চিত মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App