×

এনসিপি

সৌদিতে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

সৌদিতে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে পৌঁছালে সেখানে উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারকও তুলে দেন।

প্যাভিলিয়ন ঘুরে দেখার সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাইরেসির শঙ্কা কাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

পাইরেসির শঙ্কা কাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

ত্রাণমন্ত্রী যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

পল কাপুর ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

চিফ হুইপ জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App