×

বিশেষ সংখ্যা

সাইফুল্লাহ মাহমুদ দুলালের এক জোড়া কবিতা

Icon

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

সাইফুল্লাহ মাহমুদ দুলালের এক জোড়া কবিতা

সাইফুল্লাহ মাহমুদ দুলালের এক জোড়া কবিতা

হয়ত বিবাহিত

আমি অথবা তুমি আমরা কেউ একজন মৃত 
কিংবা অবিবাহিত
আমাদের যুগল সন্ধ্যাসমুহ একা হয়ে ফিরে যায় অপরাহ্নে
অথবা দুর্দান্ত বুধবারে বা দু্র্বোধ্য বুধগ্রহের দিকে।
সন্ধ্যাগুলো আমরা রাত্রি বানাতে পারিনি।
.
যোনিফুলের মতো ফুটে থাকে কাটা আড়াই ইঞ্চি আপেল,
অর্ধেক আপেল নেই। 
মানে সেও বাস্তবের বাইরে, অদৃশ্য।
মৃত আর অদৃশ্য মাঝে মাঝে কথা বলে,
বধিরবোবাঅন্ধের মতো একাকার। 
হাহাকার। 
.
আমরা মৃত নই। হয়ত বিবাহিত।

কুসংস্কার

ভালোবাসি শব্দের মধ্যে ‘বাসি’ শব্দটি যুক্ত; শব্দাংশ।
তাহলে ভালোবাসাবাসি কি অতীতকাল?
.
কুসংস্কারের মতো
|| গন্ধঘৃণায়-
প্রতিটি ভালোবাসাই এক সময় past tense হয়ে যায়!
.
যা দেখছি- সত্য ম্যাজিক 
|| শাদাকালো
যা দেখছি- মিথ্যে ম্যাজিক 
|| আংশিক রঙিন 
ভবিষ্যৎ অন্ধকারের মতো অথবা ভবিষ্যৎ অদৃশ্য।

টাইমলাইন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল ঢাবি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল ঢাবি

দেশেরে বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশেরে বাজারে ফের কমলো স্বর্ণের দাম

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে রাশিয়া

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে রাশিয়া

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App