×

আন্তর্জাতিক

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:৫১ পিএম

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার আকাশসীমা লঙ্ঘনের দায়ে পরপর দুই দিন মার্কিন সামরিক বিমানকে ধাওয়া করা হয়েছে। প্রয়োজনীয় অনুমতি ছাড়া প্রবেশের কারণে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন বিমানবাহিনীর দুটি পিসি-১২ বিমান এই ঘটনার সঙ্গে জড়িত। টার্বোপ্রপ মডেলের এসব বিমান সাধারণত নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা হয়।’

অস্ট্রিয়ার সংবাদপত্র কুরিয়ার জানায়, ‘প্রয়োজনীয় সামরিক ট্রানজিট অনুমতি ছাড়াই বিমান দুটি দেশটির আকাশসীমায় প্রবেশ করায় রোববার ও সোমবার (১১ মে) এয়ার-পুলিশিং সতর্কতা জারি করা হয়।’

অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল বাউয়ার বলেন, ‘সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে অননুমোদিত উড্ডয়নের বিষয়টি শনাক্ত করতে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান পাঠানো হয়।’

তিনি জানান, ‘অস্ট্রিয়ার যুদ্ধবিমান আকাশে গিয়ে মার্কিন বিমানগুলোকে শনাক্ত করার পর সেগুলো ঘুরে দাঁড়ায় ও জার্মানির মিউনিখে ফিরে যায়।’

বাউয়ার আরো নিশ্চিত করেন, ‘একই বিমান রোববারও (১০ মে) অস্ট্রিয়ার আকাশে দেখা গিয়েছিল। সে সময়ও অস্ট্রিয়া যুদ্ধবিমান পাঠিয়েছিলো।’

এই ঘটনাগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App