×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:০৮ পিএম

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকা ব্যবস্থাপনায় কোনো ভুল হয়ে থাকলে তা তদন্ত করা হবে কিনা- সে বিষয়ে সংকট কাটার পর কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৩ মে) সরকারি টিকার বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত করব না- সেটা বলিনি। এখন আমরা সংকটকাল অতিক্রম করছি। এ সংকট শেষ হলেই আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব। তবে, দোষী ব্যক্তি নির্ধারণের চেয়ে এ মুহূর্তে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, টিকা নিয়ে কী ভুল করেছে, সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি।

দেশে বর্তমানে হামের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আক্রান্তদের জন্য আইসোলেশন, আইসিইউ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসকেরাও সক্রিয়ভাবে কাজ করছেন।

দেশে হামের প্রাদুর্ভাবে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন জটিলতায় টিকা কেনা হয়নি। শিশুরা সময়মতো টিকা না পাওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অভিযোগ করে এজন্য দায়ীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ’–ব্যানারে মানববন্ধন করেন একদল আইনজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

বিয়ে করলেন সাদিক কায়েম

বিয়ে করলেন সাদিক কায়েম

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App