×

ধর্ম

এবারের বিশ্ব ইজতেমা হবে তিন পর্বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

এবারের বিশ্ব ইজতেমা হবে তিন পর্বে

মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি। ছবি : সংগৃহীত

চলতি বছর বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনো হয়নি বলে জানিয়েছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এই সংবাদ নিশ্চিত করেছেন।

প্রথম দুই পর্ব শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন। পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীরা ইজতেমা পালন করবেন।

আরো পড়ুন : শুরায়ী নেজামের অধীনে টঙ্গী বিশ্ব ইজতেমা

এ ব্যাপারে শুরায়ি নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ি নিজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে।

মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App