×

আন্তর্জাতিক

ঋতব্রতের নেতৃত্বে কি জন্ম নিলো মমতাহীন ‘আসল তৃণমূল’?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

ঋতব্রতের নেতৃত্বে কি জন্ম নিলো মমতাহীন ‘আসল তৃণমূল’?

ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙে পড়েছে। মহারাষ্ট্র মডেলে জোট বেঁধেছে বিদ্রোহী বিধায়করা। কয়েক দিনের জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জন্ম নিয়েছে মমতাহীন ‘আসল তৃণমূল’।

মমতার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৫৮ বিদ্রোহী বিধায়কের সমর্থনে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের এমন কাণ্ডে মমতা তার দলের সব কমিটি ভেঙে দিয়েছেন।

বিধানসভায় বিরোধী দলনেতা হতে গেলে ৩০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। ঋতব্রতর পক্ষে রয়েছেন ৫৯ জনের বেশি তৃণমূল বিধায়ক। তারা ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিতে স্পিকার রথীন্দ্র বসুর কাছে চিঠি দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলের নেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের পক্ষে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা বেছে নেওয়া হয়েছিল। পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিধায়কদের স্বাক্ষরিত একটি দলীয় রেজুলিউশনের চিঠি বিধানসভায় দেওয়া হয়, যেখানে শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি চাওয়া হয়।

কিন্তু ওই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালের অভিযোগ ওঠে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তদন্ত শুরু করে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতে যায় তদন্তকারীরা। নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাক্ষর জালের বিষয়টি সামনে এনেছেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এরপরই তাদের বহিষ্কার করে দল।

তখন থেকেই বিদ্রোহী শিবিরের আগুন জ্বলে ওঠে। গত ৩১ মে মমতার কালীঘাটের বাড়িতে বিধায়কদের বৈঠক ডাকা হয়েছিল। ৮০ তৃণমূল বিধায়কের মধ্যে হাজির হয়েছিলেন মাত্র ১৭ জন। ওইদিনই বহিষ্কৃত দুই বিধায়ক কলকাতার এক বিলাসবহুল হোটেলে ৫০ জন বিদ্রোহী বিধায়ককে নিয়ে বৈঠক করেন। সেদিনই দল ভাঙার আভাস মিলেছিল।

অবশেষে বুধবার বিদ্রোহী বিধায়করা সশরীরে স্বাক্ষরিত চিঠি স্পিকারের হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা নির্বাচিত করেন। জাভেদ খান, সন্দীপন সাহা ও শিউলি সাহা ডেপুটি লিডার এবং আখরুজ্জামানকে বেছে নেওয়া হয়েছে বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে।

প্রসঙ্গত, তৃণমূল এবারের ভোটে ৮০টি আসনে জিতেছে। দলত্যাগ বিরোধী আইন এড়াতে ঋতব্রতদের কমপক্ষে ৫৩ জন বিধায়কের প্রয়োজন ছিল। বুধবার সকালে দেখা যায়, তাদের সমর্থক বিধায়কের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। বিধানসভায় ঋতব্রতকে পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার বৈঠকে ৫৯ জন বিধায়কের স্বাক্ষর রয়েছে। স্পিকারের কাছে দেওয়া চিঠিতে আরও জানানো হয়েছে, আরও ছয়জন পরে স্বাক্ষর করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

স্বাস্থ্যমন্ত্রী ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতির অভিনন্দন

প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, গাইতে পারেন জাতীয় সঙ্গীত

প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, গাইতে পারেন জাতীয় সঙ্গীত

কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বললেন দীপেন দেওয়ান

কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বললেন দীপেন দেওয়ান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App