×

রংপুর

বগুড়া

কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:১০ পিএম

কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়  (২৪) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওমর ফারুক সৌরভ ওই এলাকার শামীম আহমেদের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার গভীর রাতে ঘরের বাঁশের তীরের সঙ্গে ওমর ফারুককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ওমর ফারুক। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, ‘মরদেহটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান-মিছিল, কয়েকজন আটক

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান-মিছিল, কয়েকজন আটক

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হল বিএসএফের পুশইন

বেনাপোল সীমান্ত বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হল বিএসএফের পুশইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App