মাটির গভীর থেকে ১ ব্যক্তিকে উদ্ধার, অংশ নিলেন ৫৩ উদ্ধারকর্মী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ইতালির কুনেও প্রদেশের গারেস এলাকায় গুহাভ্রমণে গিয়ে এক অভিযাত্রী মারাত্মক বিপদে পড়েছেন। প্রায় ১২০ মিটার গভীর গুহার ভেতর একটি পাথরের নিচে পা আটকে যাওয়ায় মাটির নিচে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর ৫৩ জন উদ্ধারকর্মীর একটি দক্ষ দল রুদ্ধশ্বাস ও জটিল এক অভিযানের মাধ্যমে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
সোমবার (১ জুন) দেশটির জরুরি পরিসেবা সংস্থা এ তথ্য জানায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘তুরিন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অন্যতম প্রধান গুহা গ্রোত্তা দেই চিংগিয়ালি ভোলান্তিতে (উড়ন্ত বুনো শুয়োরের গুহা) রাতভর উদ্ধার অভিযানটি পরিচালিত হয়েছিল।’
আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথমে গুহা অভিযাত্রীকে উদ্ধার করে ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর জন্য বাইরে আনা হয় উদ্ধার ব্যক্তিকে।’
