×

আন্তর্জাতিক

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

এবার বিতর্কের মুখে থালাপতি বিজয়। অভিনেত্রী জুলির অভিযোগ, এই অভিনেতার ভক্তদের পক্ষ থেকে আসা বিরতিহীন অনলাইন ট্রোলিং ও মানসিক হেনস্তা তার গর্ভপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটি নিয়ে বর্তমানে দক্ষিণী বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি দাবি করেন, ‘বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হয়, যা তাকে গভীর মানসিক সংকটে ফেলে।’

তার অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে চলা এই অনলাইন হয়রানি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একপর্যায়ে তিনি গর্ভপাতের শিকার হন।’

জুলি বলেন, “আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।” তবে তিনি স্পষ্ট করে জানান, থালাপতি বিজয় সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ বন্ধে বিজয় কোনো পদক্ষেপ নেননি।

অভিনেত্রীর দাবি, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সম্পর্কিত নানা তথ্যও ছড়িয়ে দেওয়া হয়, যাকে তিনি পরিকল্পিত চরিত্রহননের চেষ্টা বলে উল্লেখ করেছেন।’

এর আগে চলতি বছরের মার্চ মাসে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় বিবেচিত হতে পারে।

জুলি মনে করেন, ‘রাজনৈতিক সমর্থকদের একটি অংশ সমালোচকদের হয়রানিতে ব্যস্ত না থেকে জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তাদের অনুসারীদের আচরণের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।’

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বলিউড লাইফ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাকা হয় নাই’ বলায় শোকজ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাকা হয় নাই’ বলায় শোকজ

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান-মিছিল, কয়েকজন আটক

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান-মিছিল, কয়েকজন আটক

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App