×

রংপুর

নাসীরুদ্দীন পাটোয়ারী

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখানো হবে

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৫০ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখানো হবে

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। পাশাপাশি সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। তাদের পরিবারকে পুনর্বাসন ও আবাসন সুবিধাও দেওয়া হবে।” সীমান্তবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।

তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “নদীতে আমরা পানি চাই, যেকোনো মূল্যে পানি চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। এনসিপি সীমান্তে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” পরে তিনি হাতীবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

অ্যামোনিয়াম নাইট্রেট সংকট মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

‘মাথা উঁচু করে দ্রুত ফিরব’

আনন্দবাজারকে শেখ হাসিনা ‘মাথা উঁচু করে দ্রুত ফিরব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App