×

রংপুর

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় ৪২৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কাঠপট্টি এলাকা থেকে এ জ্বালানি জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুলছড়ির গজারিয়া এলাকা থেকে অটোভ্যানে করে অবৈধভাবে ডিজেল অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মানিক রায় চৌধুরী ও তাঁর ছেলেকে আটক করা হয়।

মো. জাহাঙ্গীর আলম বাবু বলেন, ‘বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব ডিজেল পরিবহন করা হচ্ছিল। পরে জব্দ করা তেল উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানিক রায় চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল চরাঞ্চল ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিক্রয় করা হবে এবং অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

হাম ঠেকাতে তাসনিম জারার সমন্বিত রোডম্যাপ

হাম ঠেকাতে তাসনিম জারার সমন্বিত রোডম্যাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App