×

রংপুর

স্বামীর অণ্ডকোষ চেপে হত্যা, গৃহবধূ আটক

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:০৪ এএম

স্বামীর অণ্ডকোষ চেপে হত্যা, গৃহবধূ আটক

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অণ্ডকোষ চেপে ধরে স্বামী ইসমাইল হোসেনকে (৪৫) হত্যার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২আগষ্ট) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। আটক নিহতের স্ত্রী অভিযুক্ত ইতিমনি (৩০) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়া গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয় জানান, ১২ বছর আগে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মায়া রানী থেকে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিবাহ করেন। বিয়ের কয়েক বছর পর থেকে আবারো ইতিমনি পূর্বের ধর্মীয় এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ করতে থাকে এবং পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে আবার নিজ স্বামী ইসমাইলকেই চাপ দিতে থাকেন। এতে চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

আরো পড়ুন: সেনাবাহিনীর হেলিকপ্টারে ফেনী থেকে আনা সেই নারী মা হলেন

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ওই ঋণের টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করে। ইসমাইলের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে আপোষ করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর অণ্ডকোষ হাত দিয়ে চাপ দিয়ে (গোপনাঙ্গ) ধরলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করত সেটাতে বাঁধা দেয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে।

এ ব্যাপারে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবীর সঙ্গে কধা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিককে বলেন, সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় মামলা হয়েছে। আটক স্ত্রী ইতি মনিকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App