×

রাজশাহী

ট্রাক-হাইয়েস সংঘর্ষে প্রাণ গেল জমজ দুই শিশুর

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১২ পিএম

ট্রাক-হাইয়েস সংঘর্ষে প্রাণ গেল জমজ দুই শিশুর

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার বছর বয়সী জমজ দুই শিশু ইজাজ ও ইহানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি রাজশাহী জেলায় বলে জানিয়েছে পুলিশ।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি হাইয়েস গাড়ি ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজ্জাক মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং হাইয়েসে থাকা আরও চারজন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনা-রুপা

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App