×

রংপুর

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

Icon

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:৪৮ পিএম

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

ছবি: ভোরের কাগজ

দীর্ঘদিন ধরে নৌকা ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে চলাচল করতে বাধ্য হচ্ছেন কুড়িগ্রামের রৌমারীর পূর্ব চর ইছাকুড়ি এলাকার মানুষ। জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজের অভাবে প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এ অবস্থায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি গ্রামের জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড় পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চান্দার চর, ফুলবাড়ি, গোয়াল গ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় এলাকাবাসী জানান, আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই অঞ্চলে। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ ব্যবহার করে চলাচল করেন। শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, জিনজিরাম নদীর ওপর একটি ব্রিজ না থাকায় বছরের পর বছর তারা অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করছেন। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা, আর শুকনো মৌসুমে গ্রামবাসীর নিজ উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণেও চরম ভোগান্তি সৃষ্টি হয়। তাই এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান মানববন্ধনের মাধ্যমে।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, এলাকাবাসীর প্রতিনিধি আসাদুল হক ও আরিফুল ইসলামসহ আরও অনেকে।

রৌমারীর ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, "স্বাধীনতার এত বছর পরও আমরা একটি ব্রিজের অভাবে পিছিয়ে আছি। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল, রোগীর চিকিৎসা সবকিছুই এই নদীর কারণে বাধাগ্রস্ত হচ্ছে। একটি ব্রিজ নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে।"

রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, "বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন করছে। আমরা রৌমারীর এই জনপদের মানুষও উন্নয়নের সুফল চাই। দ্রুত জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।"

মানববন্ধন শেষে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App