×

রাজশাহী

চাটমোহরে ৪ নারী দালালের জেল, ২ ক্লিনিকে জরিমানা

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

চাটমোহরে ৪ নারী দালালের জেল, ২ ক্লিনিকে জরিমানা

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে চার নারী দালালকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তাদেরকে আটকের পর হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে বিকাল ৪টার দিকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে চার দালালকে হাজির করেন। আদালত তাদের তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর সদরের আফ্রাত পাড়া মহল্লার শাহ আলমের স্ত্রী রহিমা (৩৩), নতুন বাজার এলাকার হরেন চন্দ্র দাসের মেয়ে অনিতা (৪৫), দোলং মহল্লার রাজিব হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৩৭) ও বাদল সরকারের মেয়ে নার্গিস (৩০)।

অপরদিকে, সন্ধ্যায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে হাসপাতাল গেটে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা নগদ জরিমানা ও এক মাসের জন্য কার্যক্রম স্থগিতাদেশ দেন। একই সাথে চৌধুরীপাড়ায় অবস্থিত দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার কে বৈধ কাগজপত্র না থাকা ও ডায়াগনস্টিকের সঠিক সরঞ্জামাদি না থাকায় ১০ হাজার টাকা নগদ জরিমানা ও ৩০ দিনের মধ্যে সকল বৈধ কাগজপত্র চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল এর কাছে জমা দেওয়ার আদেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল মাহমুদ, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, আবাসিক কর্মকর্তা ডাক্তার মো. হুমায়ুন কবির, চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, চাটমোহর থানা পুলিশ, আনসার সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আরো ২ জনের মৃত্যু

হামে আরো ২ জনের মৃত্যু

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App