×

রাজশাহী

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

ছবি: কাগজ প্রতিবেদক

নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও বস্ত্র গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে 

উপজেলার হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময় দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম,আত্রাই থানা পুলিশের  অফিসার ইনচার্জ আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ০৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু এবং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম লিটনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App