×

জাতীয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন

সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২১ এএম

সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।

বুধবার (১৩ মে) রাতে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ করে শুরু হয় গণনা। এরপর বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট। 

সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। বিজয়ীরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্য একটি সদস্য পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।

এবারের নির্বাচনে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী। ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেদিন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ৭ দিনের ছুটি

যেদিন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ৭ দিনের ছুটি

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App