×

ব্যবসা-বাণিজ্য

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৫৭ এএম

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বৃহস্পতিবার (৭ মে ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস) দেশের বাজারে আরো এক দফা বৃদ্ধি করছে স্বর্ণের দাম।

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন নির্ধারিত এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। এরপর স্বর্ণের দাম আর বৃদ্ধি-হ্রাস পায়নি। ফলে আজ শুক্রবারেও (১৫ মে) এই একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৬ মে) সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান-মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App