×

আন্তর্জাতিক

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৪০ এএম

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

ছবি: সংগৃহীত

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু


দক্ষিণ এশিয়ার মালদ্বীপের ভাভু অ্যাটলে সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। ইতোমধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী একজনের মরদেহ উদ্ধার করেছে। প্রায় ৫০ থেকে ৬০ মিটার গভীর পানির নিচে গুহা অনুসন্ধানের সময় তারা নিখোঁজ হন।

বৃহস্পতিবার (১৪ মে)  মালদ্বীপের ভাভু আটুল এলাকায় স্কুবা ডাইভিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘মালদ্বীপের ভাভু অ্যাটলে স্কুবা ডাইভিং ভ্রমণের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় পাঁচ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন।'  ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ মিটার গভীরে গুহা অনুসন্ধানে গিয়ে তারা প্রাণ হারান।

জেনোয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যেসামুদ্রিক জীববিজ্ঞানের এক অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন। রাজধানী মালের দক্ষিণে অবস্থিত ভাভু অ্যাটলে গভীর সমুদ্রের গুহায় ডাইভিং করতে গিয়ে তারা আর ফিরে আসেননি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১ হাজার ১৯২টি ছোট প্রবালদ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এটি সবচেয়ে বড় ডাইভিং দুর্ঘটনা।

পাঁচ ডুবুরির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স। (এমএনডিএফ)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘ভাভু অ্যাটলের একটি গুহার ভেতর থেকে একজন ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে।’

সংস্থাটি আরো জানায়, বাকি চারজনও একই গুহার ভেতরে থাকতে পারেন। গুহাটি প্রায় ৬০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভাভু অ্যাটলে আবহাওয়া ছিল প্রতিকূল। যাত্রীবাহী নৌযান ও জেলেদের জন্য জারি ছিল হলুদ সতর্কতা।

এমএনডিএফ জানিয়েছে, উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত ডুবুরি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রবালদ্বীপ, স্বচ্ছ নীল পানি ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মালদ্বীপে ডাইভিং ও স্নোরকেলিং দুর্ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি প্রাণহানির ঘটনা উদ্বেগ তৈরি করেছে। গত ডিসেম্বরে এক অভিজ্ঞ ব্রিটিশ নারী ডুবুরি স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। পরে তার স্বামীও অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া ২০২৪ সালে স্নোরকেলিং করতে গিয়ে জাপানের এক পার্লামেন্ট সদস্যেরও মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App