×

রাজশাহী

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

গুলিবিদ্ধ যুবক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২২)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার সকালে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় শহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাগিচাপাড়া এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন। স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আরো পড়ুন : বিএসএফকে বেড়া দিতে বাধা, বিজিবির পাশে দাঁড়ানো ভাইরাল কৃষক যা বললেন

শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, শুক্রবার রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায়, বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ পাঁচ ছয়জন ব্যক্তি। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App