×

প্রবাস

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ড: ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১২:১৩ পিএম

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ড: ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ড: ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে মনিরুজ্জামান নামে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনিরুজ্জামানের বাড়ি যশোর জেলায়। শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। বৃহস্পতিবার (১৪ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মুরাদ আলী মোল্লা (৩৮)। এ ঘটনায় দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান যশোরের মনিরুজ্জামান। বাকি ৩ জন একই জেলার রাজা (২৯), সাইফুল ইসলাম (৪২) ও বাবলু রহমান (৪৪)। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App