×

খেলা

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ : আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ : আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাহনাজ কমলিকা জামান। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্কুল কলেজসমূহে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। সপ্তাহব্যাপী চলমান এ প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২৬টি ইভেন্টে প্রায় ২৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য, সমাপনী দিবসের প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটসহ বিভিন্ন প্লাটুনের আকর্ষণীয় কুচকাওয়াজ, কারাতে ও তায়কোয়ানডো প্রদর্শন। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বরপূর্ণ ডিসপ্লে ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও প্রশংসনীয়। প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞানসম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়া প্রতিষ্ঠানটির একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

সফিক রহমানের  এক জোড়া কবিতা

সফিক রহমানের এক জোড়া কবিতা

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App